হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা

একটি প্রফেশনকে বেছে নিতে প্রয়োজন সঠিক ক্যারিয়ার পরিকল্পনা। একটি সঠিক প্রশিক্ষণ গড়ে দিতে পারে একটি সফল ক্যারিয়ার। আবার অনেক শিক্ষার্থীরই ইচ্ছা থাকে দেশের বাইরের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করার। বিশেষ করে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি প্রভৃতি দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার ইচ্ছা অনেকের মধ্যেই থাকে। কিন্তু এসব দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখার খরচ আমাদের দেশের তুলনায় অনেক বেশি, কোনো কোনো ক্ষেত্রে তা ১০ গুণের চাইতেও বেশি। তাই ইচ্ছা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই স্বপ্নের এসব দেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না।

এ সীমাবদ্ধতাকে অতিক্রম করে বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে সরকার অনুমোদিত এবং আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) কনফেডারেশন অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি (সিটিএইচ), ইউকের অধীনে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক স্বল্প ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে। বিশ্বব্যাপী ট্যুরিজম শিল্পের প্রসারের ফলে বর্তমানে হোটেল ম্যানেজমেন্ট একটি আকর্ষণীয় পেশা, ফলে সৃষ্টি হয়েছে চাকরি তথা উদ্যোক্তা হওয়ার সুযোগ। বিএসডিআইতে রয়েছে ১ বছর মেয়াদি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, পাশাপাশি ৩ মাস মেয়াদি ইন্টার্নশিপ যা সম্পন্ন করে ইন্টার্নশিপের মাধ্যমে মূলত অভিজ্ঞতার পাশাপাশি চাকরি প্রাপ্তিতে গূরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও সান্ধ্যকালীন ক্লাসের ফলে কর্মজীবী তথা শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন। পরবর্তী সময় অ্যাডভান্স ডিপ্লোমা ও ব্যাচেলর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। বিএসডিআই ও সিটিএইচের সঙ্গে থাকা দেশে-বিদেশে ১০০-এর বেশি বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্টান্সফারের সুযোগ রয়েছে।

শিক্ষা পদ্ধতি : এ শিক্ষা ব্যবস্থায় সিটিএইচের তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। এর যাবতীয় ক্লাস অনুষ্ঠিত হয় বিএসডিআইতে।

সার্টিফিকেট : আন্তর্জাতিক স্বীকৃত যুক্তরাজ্যের সিটিএইচ কর্তৃক ডিপ্লোমা/অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট প্রদান করা হয়।
ক্রেডিট ট্রান্সফার : যুক্তরাজ্যসহ বিশ্বের সহস্রাধিক বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে।

মান নিয়ন্ত্রণ : বিএসডিআইতে রয়েছে অভিজ্ঞ শিক্ষকম-লী। পড়ালেখায় মান নিয়ন্ত্রণ করে ভালো ফল নিশ্চিত করার জন্য রয়েছে সিটিএইচ ও বিএসডিআইয়ের একাডেমিক কাউন্সিলের তত্ত্বাবধান।

চাকরি সহায়তা : কোর্স সম্পন্নকৃত শিক্ষার্থীদের বিভিন্ন হোটেলে ইন্টার্নশিপ নিশ্চিতের পাশাপাশি চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকে।

ইন্টার্নশিপ সহায়তা : সফলভাবে ডিপ্লোমা সম্পন্নকারীরা দেশের স্বনামধন্য হোটেলে ৩ মাসের ইন্টার্নশিপের সহায়তা পেয়ে থাকে।

ভর্তি যোগ্যতা : যে কোনো গ্রুপে এইচএসসি/ও-লেভেল অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আংশগ্রহণ করতে পারে। এ ছাড়াও ৩/৬ মাস মেয়াদি সেফ কোর্স, সার্ভিস কোর্স, বেকারি অ্যান্ড পেস্ট্রি কোর্সেও অংশগ্রহণ করতে পারবেন।

ক্যাম্পাস সুবিধা : বিএসডিআইতে রয়েছে ৩টি ভিন্ন ক্যাম্পাস, আধুনিক লাইব্রেরি, প্র্যাকটিক্যাল ল্যাব এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াইফাই ক্যাম্পাস জোন ব্যবহারের সুবিধা।

স্কলারশিপ সুবিধা : মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ১০ থেকে ১০০% পর্যন্ত ড্যাফোডিল ফাউন্ডেশন কর্তৃক স্কলারশিপের সুবিধা। মুক্তিযোদ্ধা পোষ্য ও নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপ সুবিধা।

ভর্তি সেশন : বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (বিএসডিআই) বছরে ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর) ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে ডিসেম্বর-জানুয়ারি সেশনে ভর্তি চলছে। চাকরিজীবীদের জন্য সান্ধ্যকালীন ব্যাচ রয়েছে।

যোগাযোগ : বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, বাড়ি-২, রোড-১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা