অভিজ্ঞতা ছাড়াই নভোএয়ারে চাকরি

নভোএয়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ, মার্কেটিং অ্যান্ড সেলস পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।




পদের নাম

এক্সিকিউটিভ, মার্কেটিং অ্যান্ড সেলস

যোগ্যতা

প্রার্থীকে ইউজিসি কর্তৃক স্বীকৃত কোনো প্রাইভেট অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে ব্যবসা ডিগ্রিধারীরা (বিবিএ/বিবিএস/এমবিএ/এমবিএস) অগ্রাধিকার পাবেন। এই পদে অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। চাকরির বয়সসীমা ৩২ বছর। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীবে ঢাকা, যশোর, রাজশাহী, রংপুর ও চট্টগ্রামে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত ‘নভোএয়ার লিমিটেড, হাউস-৫০, রোড-১১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩’ এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা

আগামী ৭ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।


সূত্র : এনটিভিবিডি ডটকম