বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক : প্রথম হওয়ার গল্প

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক : স্বপ্নের চাকরি : প্রথম হওয়ার গল্প :

ইউসুফ বিন আলীসহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক

আবেদনের সময়: (মার্চ-এপ্রিল ২০০৯ এর কথা):

ভাবলাম যদি এডমিট কার্ড পাই পরীক্ষা দিব যদি কিছু পারি, সদ্য বিবিএ পাশ করা আমি তখনও জানতাম না বাংলাদেশ ব্যাংকের প্রশ্নের ধরণ কেমন, একটা বই কিনলাম 'Key To Bank Job' বিগত বছরের প্রশ্নগুলো দেখার জন্য। সত্যি কথা বলতে কি মনের মধ্যে কেমন একটা ভাল লাগা কাজ করতে শুরু করল, বই খুলে আমি প্রশ্নপত্রগুলো সমাধান করতে গিয়ে দারুন মজা পেলাম।
দেখি কিছু কিছু আমি পারি কারণ আইবিএর প্রস্তুতি নিতে শুরু করেছিলাম অনেক আগে থেকেই, কিন্তু চাকরির পরীক্ষার ধারণা না থাকায় ভাবলাম বাংলাদেশ ব্যাংকে টিকতে হলে তো অনেক মার্কস পেতে হবে, হাজার হাজার প্রতিযোগী-আমি কিভাবে পারব? আমি তো কেবল শুরু করেছি-সত্যিই মানুষ অন্যের সামর্থ সম্পর্কে ধারণা রাখলেও নিজের সম্পর্কে কমই রাখে-এজন্যই হয়ত সবার নিজের কাছে মনে হয়-আমি কি পারব!

প্রস্তুতি: প্রথমেই-কয়েক বছরের প্রশ্ন নিয়ে একটু গবেষণা করলাম দেখলাম- বাংলায় মোটামুটি ব্যাকরণের ০৯-১০ টি টপিক, উচ্চমাধ্যমিক বাংলা বইয়ের কবিতা (যেমন-কবর,সাতসাগরের মাঝি, প্রবন্ধ-যৌবনের গান প্রভৃতি)এবং কবি সাহিত্যিকদের জন্ম-মৃত্যু, উল্লেখযোগ্য রচনা প্রভৃতি পরলেই হবে, তারপর সে অনুযায়ী আগালাম।

বাংলাভাষার ব্যকরণথেকে ব্যকরণ অংশের উপর বিশেষত-শব্দ,ধ্বনি,সমাস,কারক, উপসর্গ-অনুসর্গ, এককথায় প্রকাশ।

ইংরেজী, দেখলাম ভোকাবিউলারিতে স্ট্রং হলে ০৫-০৭ এমনিতেই পাওয়া যায়-তাই ব্যারন এর স্যাট থেকে বাংলায় লিখে লিখে ওয়ার্ড পড়া শুরু করলাম পাশাপাশি ব্যাংকের বিগত বছরের প্রশ্ন থেকেও অজানা শব্দগুলো তুলতে রাখলাম, সেন্টেন্স কারেকশন আর সেন্টেস কমপ্লিশন, এ্যানালজি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রামার রুলস পড়ার জন্য জি আরই বিগ বুক, ক্লিফস এর টোফেল আর অনলাইনে গুগলের হেল্প নিলাম।

ম্যাথের জন্য ১১-১২ টা টপিক সিলেক্ট করলাম-Percentage, profit & loss, set, Permutation-combination, work-distance & speed, boats & river, inequality, fraction, Equation, Probability, partnership, Geometry etc. এজন্য বিগত বছরের প্রশ্ন পড়তে রইলাম এবং সাইফুর্স ম্যাথ বইটার হেল্প নিলাম। এমনকি ক্লাশ- থেকে ১০ এর ম্যাথ বইয়ের হেল্প নিলাম বিশেষত জ্যামিতির জন্য ভালই উপকার পেলাম।

সাধারণ জ্ঞানে আমার অবস্থা খুব ভাল ছিল না, তারপরও প্রশ্ন গবেষণায় দেখলাম-সাধরণত খেলাধুলা, অর্থনীতি, ব্যাংকের গভর্ণর, বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংকের টার্মস, কাজ, বাজেট, সেতু, নোবেল পুরস্কার, বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা, চলমান ঘটনা থেকে বেশি প্রশ্ন আসে। ওভাবে আগানোর জন্য মাসিক Current World & Current Affairs এর পাশাপাশি আজকের বিশ্ব বইটা পড়লাম এবং পত্রিকা টিভি খবর দেখার ট্রাই করলাম।

আর কম্পিউটার অংশে ভাল করার জন্য বিগত বছরের প্রশ্নের পাশাপাশি গুগলের সাহায্য নিলাম- যেমন ধরুন প্রশ্নে এসেছিল নিচের কোনটি ফ্রি সফটওয়্যার? যে পাঁচটি অপশন ছিল প্রত্যেকটি সম্পর্কে সার্চ দিয়ে বিশদ ধারণা নিতাম। এভাবে চলতে লাগল। মাস দুয়েক পরে দেখলাম পরিবর্তন উপলব্ধি করতে পেরেছি। একটু কনফিডেন্স বাড়ল।

কখনই কোন সাবজেক্ট নিয়ে একসাথে ৪৫ মিনিটের বেশি সময় দিতাম না, আমি বিশ্বাস করি একটানা এক জিনিস পড়ার চেয়ে ভিন্নতা আনলে ব্রেণের সেলের বাড়ে কিন্তু আবার এমনও হয়েছে যে-আমার মনে আছে একটা এমসিকিউ ম্যাথ সলভ নিয়ে - ঘন্টাও ট্রাই করেছি, আস্থা ছিল নিজের উপর, আমি পারব, পারতেই হবে, এবং পেরেছি।

-৬দিন আগে এ্যাডমিট কার্ড হাতে পেলাম মনে হচ্ছিল অনেক বড় কিছু পেলাম, খুশিতে কয়েকসেট ফটোকপি করলাম যদি হারিয়ে যায়! দেখলাম আমার সিট পড়েছে সরকারী তিতুমীর কলেজে, পারতপক্ষে অন্য সব কাজ বাদ দিলাম, দিন রাত স্বপ্ন বোনা, নতুন দিনের।

পরীক্ষার দিন: ঠিক সময়ে হলে উপস্থিত হলাম, লোকারণ্য দেখে মনে হল আমার কি হবে! প্রথমে এমসিকিউ বেশ কঠিন মনে আছে ৬০-৬২ এর বেশি উত্তর দিলাম না ভয়ে। (যদিও বার মাত্র ৪২ সিলেক্ট করেছিল, আমি কত পেয়েছিলাম, সেটা জানার সুযোগ হয় নি কারণ এমসিকিউ এর মার্কস যোগ হয়না)

রিটেনে প্রথমেই ট্রান্সলেশন দিয়ে শুরু করলাম, তারপর ম্যাথ তারপর ইংরেজী প্রবন্ধ সব শেষে প্যাসেজ।

হল থেকে নেমে মনে হল আরেকটু ভাল হলে হয়ত টিকতাম কিন্তু পরক্ষণেই ভাবলাম সবই তো দিলাম আরেকটু ভাল কিভাবে হবে! তারপরও মন মানে না মনে হয় ইশশ যদি আরেকটু ভাল হত!! ইতোমধ্যে আমাদের এলাকার একজন স্যার যিনি বাংলাদেশ ব্যাংকে জব করেন তার ফোন নম্বর যোগাড় করে আমার কোন চান্স আছে কি-না তা দেখতে বললাম, উনি প্রায় ২০ দিন পরে শুধু জানালেন তোমকে ভাইভায় ডাকবে। আনন্দে আমার মনটা ভরে গেল।

ভাইভা প্রস্তুতি: বাংলাদেশ এবং দেশের অর্থনীতি, শিক্ষা, দারিদ্র, বানিজ্য, ব্যাকিং সিস্টেম প্রভৃতি সম্পর্কে অনেক ধারণা নিলাম, কিন্তু ভাইভা বোর্ডে আমাকে এসব কিছুই জিজ্ঞেস করলেন না, জানতে চাইলেন আমার প্রথম সেমিস্টারে যেসব বই পড়েছি সেসব বই থেকে প্রশ্ন। স্বাভাবিক ভাবেই আমি অনেক কিছু মনে করতে পারলাম না, তারা বলল তোমার একাডেমিক রেজাল্ট অনেক ভাল। তোমার আরও ক্লিয়ারলি পড়া উচিত। আমি বললাম স্যার একটু দেখলেই আমি পারব। খুব হতাশ মন নিয়ে বোর্ড থেকে বের হলাম, কিন্তু আশা রাখলাম মনে, যখন নিয়োগ পত্র পেলাম ততদিনে আমি জেনে গেলাম আমি লিখিত পরীক্ষায় প্রথম হয়েছিলাম, কিন্তু ভাইভার মার্কস যোগ হয়ে সম্মিলিত মেধতালিকায় ৩য় হয়ে গেলাম। পরবর্তীতে জয়েন করার পরে আমাদের লিখিত পরীক্ষার কপি দেখার সুযোগ দিল।

দেখলাম আমি ১৬৫ পেয়েছি, অর্থ্যাৎ ৮২.%, সত্যিই আমি আনন্দিত।

বাংলাদেশ ব্যাংকের এডি প্রস্তুতি-

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করাটা অনেকেরই ইচ্ছা। প্রচন্ড ইচ্ছাশক্তি, যথাযযথ প্রস্তুতি,ভাগ্য সবকিছুই মিলে তৈরী হয় উচ্চতার সোপান। বাংলাদেশ ব্যাংকের এডি(জেনারেল)পরীক্ষাটি মূলত দুধাপে অনুষ্ঠিত হয়-
প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ এবং
পরে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা
ব্যাংকের বিগত বছরের প্রশ্ন এ্যানালাইসিস করে পড়তে হবে। পাশাপাশি সরকারী ব্যাংকগুলোর বিগত বছরের প্রশ্নগুলো আগে শেষ করতে হবে।শুধু সিনিয়র অফিসারদের প্রশ্নই নয় এমনকি অফিসার-অফিসার(ক্যাশ)এর প্রশ্নগুলোও ভালভাবে পড়তে হবে কেননা অনেকসময় এমনও হয় যে অন্য কোন ব্যাংকের অফিসার (ক্যাশ) এর প্রশ্ন হুবহু এডির পরীক্ষায় তুলে দেয়া হয়। যারা ম্যাথ, ইংরেজী, ম্যাথ, বাংলা এবং এ্যানালাইটিক্যাল এ্যাপটিচুডে ভাল দক্ষতা রাখে এমসিকিউ (প্রিলিতে) তাদের চান্স অনেক সহজ হয়ে যায়। বিগত - বছরের বেশী সময়ের পরিসংখ্যনে দেখা যায যে, ১০০ নম্বরের এমসিকিউ অংশে পাশ করার জন্যসর্বচ্চ ৫৫-৫৬ এর বেশি পেতে হয়না। তাছাড়া, ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার মার্কস মূল মার্কস এর সাথে যোগ হয় না। তাই অনেক বেশি পেয়েও লাভ হয়না।অধিকন্তু বেশি উত্তর দাগাতে গিয়ে ভুল উত্তরের সংখ্যাই বেশি হয়। তাই যথাসাধ্য নিজের পারা গুলোই উত্তর করবেন।উত্তর জানা না থাকলে ৭০-৭২ টির বেশি দাগানো ঠিক হবে না।
এবার দেখা যাক কি কি বই পড়া ভাল-
. ম্যাথের জন্য সাইফুর ম্যাথ বইটা ভাল, যারা একটু এডভান্সড্ তারা Nova’s math bible টাও পড়তে পারেন। (কিন্তু সবার প্রথমে ব্যাংকের বিগত বছরের প্রশ্ন সমাধান করতেই হবে)

.বাংলা ব্যাকরণের জন্য-বাংলাভাষার ব্যাকরণ-মুনীর চৈৗধুরী(৯ম-১০ম শ্রেণীর বোর্ড বই)এর পাশাপাশি উচ্চমাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকেও বিভিন্ন প্রশ্ন আসে যেমন-কবর/ সোনারতরী কবিতার একটি লাইন তুলে দিয়ে পরের লাইনটি কি বলতে পারে। আর বাংলার সাহিত্যকর্ম-ভাষার বিভিন্ন যুগ, চর্যাপদ, আদি, মধ্যযুগরে সাহিত্যকর্ম ইত্যাদি পড়ার জন্য বিসিএস এর বাংলা প্রথম পত্রের বই যেমন-প্রফেসর সিরিজের বই/এমপিথ্রি পড়তে পারেন।

.ইংরেজী-synonym/antonym/Analogy/one word substitution-এর জন্য-সাইফুর এর বই খারাপ না। তবে word অনেক বেশি বেশি পড়তে হবে।যদিও মনে থাকতে চায়না তারপরও বার বার পড়তেই হবে। গ্রামারের জন্য Cliff’s এর TOEFL, Wrein & martin er grammar বই দুটো বেশ ভাল।

.সাধারণ জ্ঞানের জন্য আজকের বিশ্ব/নতুন বিশ্ব/কারেন্ট ওয়াল্ড/এ্যাফেয়ার্স প্রভৃতি পড়তে পারেন, তবে মনে রাখবেন ব্যাংকিং, খেলাধুলা, অর্থনীতি, বাজেট, নোবেল পুরস্কার, বিভিন্ন দেশের ব্যাংক মুদ্রা প্রভৃতির উপর বেশি গুরুত্ব দিতে হবে।

.কম্পিউটার অংশের জন্য তথ্য প্রযুক্তি(৯ম-১০ম শ্রেণীর বোর্ড বই)এর সহায়তা নিতে পারেন।তবে মনে রাখেবেন বিগত বছরের প্রশ্নগুলো ধরে ধরে এর গভীরে(টপিক ধরে ধরে) প্রবেশ করবেন যেমন ধরুন কোন এক পরীক্ষায় এসছে-নিচের কোনটি ফ্রি সফটওয়্যার-আপনার কাজ হবে সবগুলো ফ্রিসফটওয়্যারের নাম জেনে নেয়া ক্ষেত্রে গুগলের সাহায্য নিতে পারেন, এর পাশাপাশি বজারের যেকান একটা বইয়ের হেল্পও নিতে পারেন যেমন-Easy Guide etc.
. বিগত বছরের প্রশ্ন পত্র সমাধানের জন্য যে কোন গাইড(আমার মতে প্রফেসর সিরিজের KEY TO BANK JOB-বইটা ভাল মনে হয়েছে।)
আপনার স্বপ্নকে সামনে রেখে ঠিকমত - মাস প্রচন্ড পরিশ্রম করুন: ভাল কিছু একটা হবেই.

বাংলাদেশ ব্যাংকের প্রস্তুতি-পর্ব-

আপনার স্বপ্নকে আপনি ধরতে চাইবেন এটাই স্বাভাবিক। …’কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?’ সত্যিই একটুও দুঃখই যদি না থাকত তাহলে জীবনে সুখের মূল্যায়ন কি হত? আপনাকেও একটু কষ্ট করতেই হবে। তবে অনেকেই কষ্ট করে কিন্তু সঠিক নির্দেশনার অভাবে মেধা থাকা সত্ত্বেও পিছিয়ে পড়ে, ঝড়ে যায়, লক্ষ্যে পৌঁছাবার আগেই।তাদের জন্য আমার প্রচেষ্টা। লক্ষ্য যদি থাকে বড় কিছুর, সময় এখনই।ইতোমধ্যে অনেকেই হয়ত বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছেন বা করবেন বলে মনস্থির করেছেন।আপনাদের জন্য বলছি-বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার দুটি ধাপের প্রথম ধাপে এমসিকিউ একটু সতর্ক হলেই চান্স পেতে পারেন, আপনার চান্সের জন্য দরকার ৫০ বা এর কাছাকাছি নম্বর তাই আপনি ভুল উত্তর না দিয়ে কেবল যেগুলো ভালভাবে পারেন ঐগুলোই উত্তর করুন। বিগত বছরের প্রশ্ন দেখুন দেখবেন আপনি ৫০ বাতার বেশি পারবেন না পারলেও ৩৫-৪০ পাওয়ার মত আপনারা অনেকই আছেন তাহলে পরীক্ষার পরে ৪০ সিলেক্ট করলেও স্টুডেন্ট মাত্র - হাজার পওয়া যায় কেন? এর একটা কারণ আপনারা ১০০ প্রশ্নই উত্তর করতে চান এবং স্বাভাবিক ভাবেই অনেক ভুল উত্তরের কারণে মার্কস অনেক কমে যায়। দ্বিতীয়ত, পরীক্ষার প্রস্তুতির সময় স্ট্রাডেজি করে মাঠে নামেন না অর্থ্যাৎ আপনার স্ট্রেন্থ এবং উয়িকনেস অনুযায়ী স্টাডি করেন না। যাইহোক, এবার আবার সুযোগ এসেছে।এবারের পর্বে আমরা সাধারণ জ্ঞানের উপর স্টাডি করব-বাংলাদেশ ব্যাংকের সাধারণ জ্ঞান তেমন কঠিন কিছু আসে না, কয়েকটি নির্দিষ্ট টপিক ভাল করে কভার করতে পারলে অংশে ভাল করার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যায়।এ অংশ থেকে মার্কস তুলতে হবে বেশি ১০ টি প্রশ্নের মধ্যে আপনাকে - টি কারেক্ট করতে হবে।এ অংশের জন্য নিচের টপিকগুলো বেশি বেশি দেখতে হবে-

. ২০১৫-১৬ এর বাজেট এর বিশ্লেষণ, যেমন-expected GDP, total size of Budget, tax free income limit etc)
. রিজার্ভ ব্যবস্থাপনা, রেমিট্যান্স মুদ্র স্ফীতি, বেকারত্ব দারিদ্রের হার, শিক্ষা ব্যবস্থা, মাথাপিছু আয়, গড় আয়ু, জিডিপি, অর্থনৈতিক কিছু পরিসংখ্যন
. নোবেল পুরস্কার-২০১৫ বিশেষত, শান্তি,সাহিত্য, অর্থনীতি, চিকিৎসা প্রভৃতি উল্লেখযোগ্য
. বাংলাদেশ ব্যাংকের বর্তমান সাবেক গভর্নরদের পরিচিতি, বর্তমান গভর্নর এর পুরস্কার জয় মেয়াদ, তম প্রভৃতি এর পাশপাশি অর্থনীতিবিদ, অর্থমন্ত্রী-মন্ত্রলায় এর কাজ, পরিচিতি
. বিভিন্ন দাতা গোষ্ঠী যেমন- IMF, WB, UN, পরিচিতি
.নতুন বাণিজ্যিক ব্যাংক, মোট ব্যাংকের সংখ্যা-সরকারী-বেসরকারী, বাণিজ্যিক ব্যাংক এর কাজ, কেন্দ্রীয় ব্যাংকের কাজ, CRR, SLR হার প্রভৃতি।
. খেলাধুলা বিশেষত-ক্রিকেট, ফুটবল, অলম্পিক গেমস, লন টেনিস প্রভৃতি
.বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, মুদ্রা
. সাম্প্রতিক ইস্যু যেমন-গ্রীস ইস্যু,সমুদ্র জয়,প্রধান মন্ত্রীর পুরস্কার জয়
১০ ঐতিহাসিক স্থান, ঘটনা, মুক্তিযুদ্ধ, উপজাতী, ইপিজেড প্রভৃতি

বাংলাদেশ ব্যাংকের প্রস্তুতি-পর্ব- (Math)

আশা করছি ইতোমধ্যে আপনারা অনেকেই ভালভাবে প্রস্তুতিতে নেমে পড়েছেন বা নামার চেষ্টা করছেন।যারা ম্যাথের ভয়ে ভীত তাদের জন্য-বলছি ম্যাথের মাত্র ১২-১৩ টি টপিক কভার করতে পারলেই আপনার বেসিক স্ট্রং হবেই। প্রতিটি টপিকের ৩০-৩৫ টি করে ম্যাথ সলভ করুন, একদিনে - পদের ম্যাথ সলভ না করে বরং একদিনে একটি টপিক নিয়ে থাকুন প্রয়োজনে - দিন এক টপিক নিয়ে কাজ করুন-যেমন ধরুন আপনি যদি ট্রেনের ম্যাথে weak হযে থাকেন টিপিকের বেসিক জিনিস বুঝতে - দিন সময় নিন. তারপর সহজ কিছু ম্যাথ নিয়ে দুই দিন প্রাকটিস করুন তার পর দেখবেন আপনার দখলে চলে আসছে। বাংলাদেশ ব্যাংকের প্রিলিতে চান্সের একটা বড় ফ্যাক্টরই হচ্ছে ম্যাথ এবং গাণিতিক যুক্তি বা এ্যানালাইটিক্যাল সংক্রান্ত প্রশ্ন। এধরণের প্রশ্ন থেকেই প্রায় ৩৫-৪০% অর্থাৎ আপনি সেকশেনে ভাল করতে পারলে বা অংশ থেকে ২৫-২৬ তুলতে পারলে সাধারণ জ্ঞান থেকে - আর বাকীগুলো-বাংলা, ইংরেজী কম্পিউটার part থেকে যদি মাত্র ২০ তুলতে পারলেও আপনি সিলেকটেড হতে পারবেন। সুতরাং সেক্টরকে অবহেলা/ভয় না করে শুরু করুন-সাধারণত নিচের টপিক গুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে-
1. Ratio & Percentage (%) related (The price of onion has increased by 25% the consumption must be reduced by what % to maintain the cost same..etc.)
2. Area, Perimeter of rectangle, square etc related (Emphasize on Pythagorean righteous triangle example: 3:4:5, 5:12:13 etc)
3. Speed, Current and boat related
4. Interest related, (Simple and compounded)
5.Work and wage related (Rahim can do a job in 6 days …
6.Profit & Loss related
7.Fraction, number theory (even, odd, consecutive etc), equations
8.Probability, set theory
9.Mixture, partnership
10.Total cost, fixed cost, Average cost, variable cost (from Economics), mean, median, and mode.
আর একবার ভাল প্রস্তুতি নিয়ে রাখতে পারলে যদি কোন কারণে এবার না হলেও দেখবেন প্রস্তুতেই অন্য ভাল কোথাও চান্স হয়ে গেছে, একবার হতে শুরু করলে কিন্তু আর থামাতে পারবে না ভাত সিদ্ধ হবার আগে পানি গরম হতে হয়, সিদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে না!! শুভ প্রস্তুতি::

বাংলাদেশ ব্যাংকের প্রস্তুতি-পর্ব- (ইংরেজী-এমসিকিউ)

আপনাদের অনেকেই ইংরেজী নিয়ে সমস্যায় আছেন। ইংরেজী সে-তো এক সাগর কিভাবে পাড়ি দিব! না আসলে বিষয়টি সেরকম নয়। বিগত ১০-১২ বছরের প্রশ্ন এ্যানালাইসিস করলে দেখবেন সাধারণত নিচের বিষয় গুলো বেশি থাকে- তাই এসব টপিক গুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে-
► Antonym/Synonym থেকে পাচঁটা এমনি ১০ টাও সিনোনিম ০৫ টি এবং এ্যন্টোনিম ০৫ টি আসতে পারে (For Example: synonym of-Postulate, radiant, lucrative, opposite word of inadvertent, Exonerate) এসব শব্দগুলো অনেকেই পারেন-যারা না পারেন তারা যদি বিগত বছরের সব প্রশ্নের পাশাপশি ব্যারন SAT-1 বইটা থেকে (কষ্ট হলেও কারণ শব্দগুলো ইংরেজীতে দেয়া[তািই বাংলা এ্যকাডেমীর ডিকশনারীর হেল্প নিতে হবে ) শব্দগুলো শিখে নেন তাহলে সারা জীবনে আর কষ্ট করতে হবে না, কিন্তু আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্টরাই এলোমেলো-বিক্ষিপ্তভাবে Word পড়ে, যকন যেটা সামনে পায় আরকি! তাছাড়া এক একজন এক রকম বইযের নাম বলে- ফলে আজ যেটা পড়ল কাল সেটা ভুলে গেলে source আর বের করা হয়না তাই একটা নির্দিষ্ট স্থান হতে Word পড়া ভাল।
গ্রামারের জন্য : (No sooner had, If, Unlike, as soon as, comparison, Verb to be, past perfect tense, present perfect continuous tense, Dangling modifier, parallelogram, use of relative pronoun, sub-verb agreement, due to/owing to, because/of, Though, as if, one of, lest, were, used to, should/must have, use of modals) এগুলো পড়ার জন্য Cliff’s TOEFL হতে পারে সহায়ক পাশাপাশি দেশীয় কোন well known গ্রামার বইয়ের হেল্পও নিতে পারেন।
►One word substitution-এক কথায় প্রকাশ: সাধারণত - টি একব কথায় প্রকাশ আসে। For an example-Truant -কাজের ফাঁকির জন্য অসুস্থতার ভান, Telepathy অন্যর চিন্তা-ভানা বোঝার শক্তি, Elegy-প্রিয় ব্যক্তির মৃত্যুতে লেখা কবিতা, Utopia-সত্যিকার সুখ-শান্তির অলীক রাজ্য, Demagogue-রাজনৈতিক নেতা যিনি জনগণকে জাগাতে চান, জন্য বিভিন্ন ব্যাংকের বিগত বছরের প্রশ্নসহ সাইফুর্স এর One word substitution বইটার হেল্প নিতে পারেন। কোন জিনিস বইযে না পেলে গুগলে খুঁজে নিবেন।
► (Preposition/group verb (set aside-আলাদা করে রাখা, Took away-সরিয়ে নেয়া, committed to-অঙ্গীকারাবদ্ধ, put off-ফেলে রাখা, substitute for-বিকল্প হওয়া, Avail of লুফে নেয়া) Preposition /group verb এর জন্য SSC/HSC এর যেকান গাইড দেখতে পারেন।Fill in the blanks ভাল করতে ভোকাবিউলারি ভাল পারতে হবে এবং বাক্যের মধ্যে একটা ক্লু থাকবে যা দেখে বুঝতে হবে নেগটিভ/পসিটিভ/similar/opposite word বসবে।
উদাহরণ: He was treated like a ____ and cast out from his community.( তার সাথে ……আচরণ করা হযেছিল এবং তাকে সমাজচ্যুত করা হয়েছিল।) এবাক্যের ক্লু হচ্ছে cast out-বহিস্কার করা তার মানে নিশ্চয় তার সাথে খারপ ব্যবহার করা হয়েছিল এবং সমাজচ্যুত করা হয়েছিল, তাই না?)
A. ascetic- শ্রমসাধ্য B. prodigy -পান্ডিত্য C. prodigal-অপব্যয়ি D. pariah-সমাজবর্হিভুত E. tyro-অনভিজ্ঞএবার তাহলে নেগেটিভ Meaning দাঁড়ায় এমন শব্দ খোজাঁ যাক-তাহলে সহজেই বুঝতে পারছেন উত্তর D হবে। এভাবেই সিস্টেমেটিক প্রস্তুতি নিয়ে দৃঢ়তার সাথে লক্ষ্যের দিকে এগিয়ে যান।

বাংলাদেশ ব্যাংকের প্রস্তুতি-পর্ব- (অনুবাদ/ট্রান্সলেশন)

বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ হল বাংলা হতে ইংরেজীতে অনুবাদ এবং ট্রান্সলেশন। লিখিত পরীক্ষার মোট ২০০ নম্বরের মধ্যে অংশেই থাকবে ৪০ মার্কস অংশে ভাল করতে পারলে অংশে প্রদত্ত নম্বরের প্রায় ৯৫% বা তারও বেশি নম্বর পাওয়া সম্ভব যেটা নিশ্চিতভাবেই আপনার নম্বরকে অন্যদের নম্বরের সাথে একটা পার্থক্য তৈরী করে দিবে। এখন অনুবাদ করার নিয়ম কি! সমস্যাটা হল বাজারে বিষয়ের উপর ভাল মানের কোন বইও নেই।সুতরাং জেনে নিন অভিজ্ঞতার আলোকে কিছু সাজেসন্স-
অনুবাদটি হতে হবে প্রাঞ্জল অর্থ্যাৎ আপনার অনুবাদ যেন একজন সাধারণ(নন-টেকনিক্যাল)মানুষও বুঝতে পারে ১০% রেটে না লিখে ১০% হারে লিখলে তা বুঝতে সহজ হয়! ট্রান্সলেশন বা ইংরেজীতে অনুবাদ করার সময় অবশ্যই টেন্স মাথায় রেখে করবেন-অনেক সহজ হয়ে যাবে।
সঠিক শব্দ চয়ন একটা অন্যতম উপাদান-যেমন ধরুন ভাল স্বর্ণ এর পরিভাষা কি হবে-কেউ কেউ বলবেন Good gold, হবে-কেউ কেউ বলবেন Pure gold আসলে বেশি ভাল হয় যা কেউ বলেন Original gold সুতরাং বুঝতেই পারছেন, মার্কস নির্ভর করবে আপনার সঠিক শব্দ চয়নের উপর। Adjective এর সঠিক স্থানে ব্যবহারও বুঝতে হবে-পাসপোর্ট সাইজের প্রার্থীর তিন কপি রঙ্গিন ছবিনাকি-প্রার্থীর পাসপোর্ট সাইজের তিন কপি, বিরটা গুরু ছাগলের হাট নাকি গরু ছাগলের বিরটা হাট-বুঝতে পারছেন আশাকরি।
যখন বাংলা থেকে ইংরেজী অনুবাদের কথা আসে অনেকেই কঠিন কঠিন শব্দ ব্যবহার করে নিজের পান্ডিত্য জাহির করে যেটা অনেক ক্ষেত্রেই শব্দের অপপ্রয়োগ ঘটায়- দিকটাও খেয়াল রাখবেন।
বাহুল্য দোষ থেকে মুক্ত থাকতে চেষ্টা করবেন-About him, it is the fact that he is immature. না বলে He is immature বললেই হয়।
বাংলায় অনুবাদ করার সময় অনেক ছোট ছোট শব্দ যেমন ধরুন Adverbs- অনেকেই মনের অজান্তে না দিয়েই অনুবাদ শেষ করে থাকেন, যেমন-ছাত্ররা শীঘ্রই এই কলেজের সামনে একটা বাগান করতে যাচ্ছে-Students are going to open a shop in front of this college.লিখে রাখবেন মনের ভুলে হয়ত soon শব্দটি লেখাই হবেনা।একটু খেয়াল রাখবেন।
প্যাসেজ/লাইনের কোন এক-দুটি শব্দের অর্থ না পারলেই টোটাল জিনিসটা ছেড়ে আসবেন না!-যেমন ধরুন কোন একবছর এডির পরীক্ষায় নলখাগড়া নামের একটি পাখির নাম অনেকেই পারেননি বলে টোটাল অনুচ্ছেদটি ছেড়ে এসেছেন, ক্ষেত্রে আপনার করণীয় হবে- টার্মটি ইটালিক ফর্মে(Nalkhagra, a wild bird,) লিখে বাকীটুকু ঠিকভাবে শেষ করা।
ভবনটি পড়পড় হইয়া পড়িয়াছে। দেখলে মনে হবে অনেক কঠিন আসলে খুবই সহজ-The building is about to collapse. অর্থ্যাৎ কিছু কিছু শব্দ আছে যেমন ধরুন-পড় পড়, হয় হয়, প্রায়, মরমর/মুমূর্ষু ইত্যাদি বোঝতে about to ব্যবহার করাই শ্রেয়।

ট্রান্সলেশন প্রাকটিস করার জন্য প্রথমেই বিগত বছরের বাংলাদেশ ব্যাংক এবং অন্যন্য বিশেষত সরকারী ব্যাংক এবং বিসিএস এর লিখিশ প্রশ্নের ট্রান্সলেশন এবং অনুবাদ শেষ করে ফেলুন।কোন পত্রিকার বিজনেস পাতাটা ভাল করে পড়তে পারেন এটা আপনার জেনারেল নলেজও অনেকটা কভার করবে পাশাপাশি বিদেশী কোন ভাল পত্রিকা/ম্যাগাজিন যেমন রিডার ডাইজেস্ট/দ্যা ইকোনোমিস্ট পড়তে পারেন(নীল ক্ষেত পুরোনো কপি পাবেন নামমাত্র দামে) পড়ার সাথে ট্রান্সলেশেনের সম্পর্ক কি? হ্যঁ আছে-ট্রান্সলেশন হচ্ছে আপার Brain Child, ভেবে দেখুন আমরা যখন কোন ইংরেজী ম্যাগাজিন পড়ি আমরা কিন্তু অর্থটা মনে মনে/ব্রেইনে বাংলাতেই করি।